কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করলো এপিবিএন পুলিশের সদস্যরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পালংখালী এফডিএমএন ১১ নম্বর ক্যাম্পের ৯ সাব ব্লকের চলাচলের গলির উপর ময়নারঘোনা পুলিশ অভিযান চালিয়ে পলিথিন মোড়ানো ব্যাক তল্লাশি করে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন অধিনায়ক (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আজ দুপুরে নম্বর ক্যাম্পের ৯ সাব ব্লকের চলাচলের গলির উপর গোপন তথ্যের ভিত্তিতে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) জনাব জহিরুল হক ভূঁইয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর সময় কালো পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পলিথিন ব্যাগটি তল্লাশি করে ২ হাজার ৫ শত পিস ইয়াবা জব্দ করা হয়।
আরও বলেন, এবিষয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে জিডি করা হয়। যাহার জিডি নং-৫৫৪, তারিখ ১৭/০২/২০২৫ খ্রিঃ। জব্দকৃত ইয়াবা উখিয়া থানায় নিয়মিত জিডি প্রক্রিয়াধীন।