সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মিয়ানমারে পাচার কালে ৫ বস্তা টেস্টিং সল্ট’সহ পণ্য পাচারকারী নারী আটক করলো বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া কক্সবাজার / ১৯৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারে পাচারকালে ৫ বস্তায় ১২৫ কেজি টেস্টিং সল্ট সহ নারীকে গ্রেফতার করেছে ৩৪ বিজিবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত ১১টায় ঘুমধুমের তুমব্রু সীমান্ত থেকে তাঁকে মালামালসহ গ্রেফতার করা হয়৷

গ্রেফতার পাচারকারী নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু এলাকার নূরুল কবির স্ত্রী রাবেয়া আক্তার।

বিষয়টি নিশ্চিত করে বডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফারুক হোসেন খাঁন জানান, সোমবার রাতের অন্ধকারে টেস্টিং সল্ট পাচার কালে হাতেনাতে এক নারী পণ্য পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ