উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে এস্কেভেটরসহ মাটি ভর্তি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে ভালুকিয়া তুলাতুলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ কিছু মাটি খেকো সিন্ডিকেট এস্কেভেটর দিয়ে ফসলী জমির টপ সয়েল কেটে ইট ভাটায় সরবরাহ করে আসছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন।