শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় অবৈধ করাতকল জব্দ করলো উপজেলা প্রশাসন ও বনবিভাগ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ২০৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন রত্নাপালং এলাকায় উপজেলা প্রশাসনের ও বন বিভাগের অভিযানে একটি অবৈধ করাত কল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় এক ঘন্টা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়া এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান পরিচালনা করে বন ও পরিবেশ আইনের আওতায় অবৈধভাবে বন বিভাগের সংরক্ষিত জায়গায় স্থাপিত একটি করাতকলে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করেন।

এঅভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভুমি) যারীন তাসনিম তাসিন, সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, রাজাপালং বিট কর্মকর্তা মোঃ আরাফাত, রাজাপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও উখিয়া থানা পুলিশের একটি টিম সহ বনকর্মীরা।

সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ালাপালং বিটের উত্তর পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে করাতকলের বডি, যন্ত্রাংশ, ডিজেল ইঞ্জিন ও কাঠসহ বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ