কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন ও রাজনীতিক এবং সব শ্রেণি-পেশা-বয়সের মানুষ।
শুক্রবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি যারীন তাসনিম তাসিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসাইন সহ ৮,১৪ এপিবিএন পুলিশ, শাহপুরী হাইওয়ে পুলিশ, উখিয়া ফায়ার সার্ভিস, উপজেলা আনসার ভিডিপি, উখিয়া পল্লী বিদ্যুৎ, বনবিভাগ উখিয়া রেঞ্জ, উখিয়া প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, উখিয়া সরকারি মহিলা কলেজ, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, উখিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
এছাড়াও রাজনৈতিক দলের পক্ষ থেকে উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী নেতৃত্বে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।