কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন নেদারল্যান্ডস দূতাবাসের ৪ সদস্য প্রতিনিধি দল৷
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় উখিয়ার ১২ নম্বর ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা এবং ১৮ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্রসহ বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন৷
নেদারল্যান্ডস দূতাবাসের ৪ সদস্যদের মধ্যে ছিলেন, নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস, নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক উপদেষ্টা ও (কূটনৈতিক কর্মী) জ্যাস্পার কর্ট, আর্থিক উপদেষ্টা জোনাথন বাকার পাইভা ও প্রথম সচিব জ্যান সুইলউইনস।
আরআরআরসি অফিস সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে নেদারল্যান্ডস দূতাবাসের ৪ সদস্য প্রতিনিধি দল উখিয়ার ১২ নম্বর ক্যাম্পের জি ২ ব্লকের আইওএম পরিচালিত বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন৷ পরে ১৮ নম্বর ক্যাম্পের এল১৭ ব্লকে রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন৷
আরও বলেন, পরিদর্শনকালে রোহিঙ্গারা ম্যাপ-স্কচ এ্যাকে পূর্বে মিয়ানমারে বসবাসরত এরিয়া এবং বর্তমানে ক্যাম্পের এরিয়া সম্পর্কে কথা বলে। এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী/প্রাচীন সকল স্থাপনা ও স্মৃতি চিহ্নের সাথে পরিচয় করিয়ে দেন এবং মিয়ানমারে ধান থেকে কিভাবে চাল সংগ্রহ করে তার প্রদর্শনী রোহিঙ্গা ভাষায় তারানা গানের মাধ্যমে উপস্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আরআরআরসি প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গা সহ প্রমুখ৷