কক্সবাজারের উখিয়ায় সামাজিক সংগঠন আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে- ২১শে ফেব্রুয়ারী-২০২৫ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বিকাল ৪টায় উখিয়া আল আমিন ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে, আল-আমিন ফাউন্ডেশন সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ২১শে ফেব্রুয়ারীর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় আল-আমিন ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আকতার হোসেন সিকদার, মোহাম্মদ সাঈদী, আশিক চৌধুরী, হাফেজ ইব্রাহিমসহ ফাউন্ডেশনের সিনিয়র সদস্যবৃন্দ।
আজ অমর একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করেন।