শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ২০ হাজার ইয়াবা জব্দ করলো বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৯৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪- বিজিবি)৷

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাত ১০টায় উপজেলার কুতুপালং রাস্তার মাথা নামক এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়৷

বিজিবি সূত্রে জানাজায়, কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং রাস্তার মাথা নামক স্থানে সিএনজিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়৷ এসময় ইয়াবা নিয়ে আসা ২জন মাদক কারবারি পালিয়ে যায়৷

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরলস ভাবে কাজ করছেন ৩৪ বিজিবি৷ তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কুতুপালং এলাকা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷ ২জন মাদক কারবারি পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান চলমান আছে৷ এবিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলায় করা হবে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ