শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার ক্যাম্পে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আয়েশা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৬০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক রোহিঙ্গা গৃহবধূ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কুতুপালং ক্যাম্প-১ ডাব্লিউস্থ ক্যাম্পের বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের একটি ক্লিনিকে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে ৪ সন্তানের জন্ম হয়৷

ব্র্যাক ক্লিনিক সূত্রে জানা গেছে, নবজাতক ৪জনই কন্যা। অপারেশন ছাড়াই স্বাভাবিক ডেলিভারি হয়েছে। মা ও নবজাতকেরা সুস্থ রয়েছে। ক্লিনিকটির চিকিৎসক ও মিডওয়াইফরা এক সাথে ৪টি সন্তানের সুস্থ ও স্বাভাবিকভাবে ডেলিভারি করাতে পেরে আনন্দিত। পাশাপাশি পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।

১নং ক্যাম্পের ডাব্লিউ’র ই-৭ ব্লকের রোহিঙ্গা গৃহবধূ আয়েশা বেগমের স্বামী মোহাম্মদ আয়াছ জানান, আমি ও আমার পরিবারের সদস্যরা আনন্দিত। এর আগেও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে আমাদের। আল্লার রহমতে নতুন করে আরো ৪টি মেয়ে সন্তান দিয়েছেন আল্লাহ।

স্বামী আয়াছ আরও জানান, আমার স্ত্রীর এটি চতুর্থ ডেলিভারি ছিল। সে আগে থেকেই জানত যমজ শিশু জন্ম দিবে। আমিও অনেকটা সর্তক ছিলাম। স্ত্রীর তীব্র ব্যথা শুরু হলে পাশের ব্র্যাকের ক্লিনিকে নিয়ে আসি। চিকিৎসক ও মিডওয়াইফরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলেও তাকে সিজার করাতে হয়নি। তিনি বার বার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল এবং তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

ব্র্যাক ক্লিনিকটির এক চিকিৎসক জানান, একসঙ্গে ৪ সন্তানের জন্ম দেওয়া খুবই বিরল। এটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রথম। এরআগে কখনো শুনি নাই এবং দেখিও নাই৷ তাকে আমরা চিকিৎসার পাশাপাশি পরামর্শ দিচ্ছি৷ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ক্লিনিকে থাকবেন৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ