শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদলের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক / ১৮৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

“আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে একুশের প্রথম প্রহরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং শহীদ মিনারে আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর উপজেলার হোয়াইক্যং শহীদ মিনারে আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হাসান মনোয়ার চৌধুরীর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

হাসান মনোয়ার চৌধুরী বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন শহীদ দিবস পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সময়ের যে আবহ, যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মাহুতি দিয়েছিলেন, তা এখনো আবহমান।”

এসময় আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী শাখা ছাত্রদলের সভাপতি ফাহিম, দশম শ্রেণী শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাইহান ও সাধারণ সম্পাদক কারমন, সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ