ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি রাখতে- এ নির্দেশনা প্রদান করে এপিবিএন প্রধান
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থী, এনজিও প্রতিনিধি ও অফিসার ফোর্সের সাথে ১৬ এপিবিএন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ১৬ এপিবিএনের আয়োজনে রোহিঙ্গা শরণার্থী, এনজিও প্রতিনিধিবর্গ, ক্যাম্প সিআইসি ও অফিসার ফোর্সের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) এপিবিএন প্রধান মোঃ আলী হোসেন ফকির।
অতিরিক্ত আইজিপির বক্তব্যে- ক্যাম্পের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা ও ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করার বিষয়ে রোহিঙ্গা মাঝিদের সাথে কথা বলেন এবং তাদের মতামত শুনেন। তিনি রোহিঙ্গা হেড মাঝি ও সাব মাঝিদের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এপিবিএন পুলিশের সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ১৬ এপিবিএন (এফডিএমএন) ডিআইজি প্রলয় সিসি, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসি (যুগ্ম-সচিব) আব্দুল হান্নান, ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার, চট্টগ্রাম ৯ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হক, ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন, ৮ এপিবিএন অধিনায়ক (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ অন্যন্যা কর্মকর্তাবৃন্দ। এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, অফিসার্স ফোর্স ও ক্যাম্পের মাঝিগণ উপস্থিত ছিলেন।