‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করেছে কক্সবাজারে উখিয়া উপজেলা প্রশাসন৷
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সৈয়দ হোসেন, একাডেমি সুপারভাইজার বদরুল আলম, উখিয়া সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান চৌধুরীর সভাপতিত্বে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল বড়ুয়ার সঞ্চালনায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে৷ সেখানে বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ হামজা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির, মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম। এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে৷
উক্ত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, মুক্তিযোদ্ধা, সমাজপ্রতিনিধি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।