শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রমজানের দ্বিতীয় দিনেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান” ৬ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা অর্থদন্ড
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৫৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার, কোটবাজার ও মরিচ্যা বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দ্বিতীয় দিনেও মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬ টি পৃথক মামলায় ৩৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

সোমবার (৩ মার্চ) দুপুরে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারে ফুটপাত দখলমুক্ত, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী।

এসময় রমজান মাসে দ্রব্যমূল্যের নায্য দামে পণ্য বিক্রি না করা, মূল্য তালিকা না থকা অধিক মুল্যে মালামাল বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৩৯ ধারায় লিটন বড়ুয়া নামীয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা, আব্দুল হাকিমকে ৩ হাজার টাকা, নুরুল ইসলামকে ৩ হাজার টাকা, আব্দুস শুক্কুরকে ৩০০০টাকা, মুরগী ব্যবসায়ী ছলিম’কে ৫ হাজার টাকা, মাছ ব্যাবসায়ী নূর মোহাম্মকে ৩ হাজার টাকা সহ মোট ৩৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছেন।

এর আগে গতকাল কোটবাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসাইন চৌধুরী জানিয়েছেন, যানজট নিরসন এবং দ্রব্যমূল্যের অবৈধ সিন্ডিকেট প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে। এছাড়াও অবৈধ স্থাপনা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, , মূল্য তালিকা এবং অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে সব বাজারে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ