কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে পালিয়ে গেছে৷
মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টায় রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনে এই ঘটনা ঘটে৷ নিহতের পরিচয় ২০ নম্বর ক্যাম্পের এম ৩২ ব্লকের বাসিন্দা আবু ছৈয়দের ছেলে একেই ক্যাম্পের (হেড মাঝি) মোহাম্মদ নুর (৩০)।
স্থানীয় সূত্রে জানাজায়, রোহিঙ্গা ক্যাম্পে ২০ এক্সটেনশনে মোজাম্মেলের মুদি দোকান থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত ৪ বা ৫ জন সন্ত্রাসী রাতের অন্ধকারে এলোপাতাড়িভাবে মুখে ও গলায় কুপিয়ে ফেলে পালিয়ে যায়৷ পরে স্থানীরা তাঁকে মৃত উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেছে৷
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে ২০ এক্সটেনশনে একজনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করা হয়েছে৷ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে৷