বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া সার্কেল অফিসে যোগদানের আগেই হাইওয়ে পুলিশে বদলী করে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক / ৬৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেল (উখিয়া-টেকনাফ) এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগপ্রাপ্ত নতুন অতিরিক্ত পুলিশ সুপারের নাম কীর্তিমান চাকমা। গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে এ নিয়োগ দেওয়া হয়। কিন্তু যোগদানের আগেই বদলী করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্স এর অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত করা হয়।

উখিয়া সার্কেল (উখিয়া-টেকনাফ) এর সদ্য সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল পিপিএম সেবা, গত ১০ নভেম্বর চট্টগ্রাম জেলা পুলিশে বদলী হয়ে যান।

এর পরপরেই ১২ নভেম্বর র‍্যাবের অতিরিক্ত পুলিশ মোঃ হাফিজুর রহমানকে নিয়োগ করা হলেও পরবর্তী তাকে বদলী করে।

এর পর চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপিতে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা’কে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসাবে বদলীর আদেশপ্রাপ্ত। কিন্তু তিনি উখিয়া সার্কেল হিসাবে যোগদানের আগেই অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশে বদলী করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ