সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামের পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধর, আটক ১২
নিউজ ডেক্স / ১৪১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মব তৈরি করে গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে আটক ইকরেছে পুলিশ।

তিনি বলেন, ঘটনার দিন (২৮ ফেব্রুয়ারি) জনতা মব সৃষ্টিকারী দুই জনকে তৎক্ষণাৎ পুলিশে সোপর্দ করা হয়। এর আগে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গত শনিবার (১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সবমিলিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) গ্রেপ্তার করা হলো।

পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারদের পতেঙ্গা সি বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত। এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

এদিকে, যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেই বিষয়টি উল্লেখ করে একই বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ