কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে এপিবিএনের সদস্যরা।
বুধবার (৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।
আটক মোঃ সোহেল প্রকাশ শাহিন (১৯) উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের ইসলাম ও কুলসুমা খাতুনের ছেলে।
তিনি বলেন, বিকেল ৫ টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের অভিযানিক দল ক্যাম্প ২ ওয়েস্টের এ ৬ ব্লকে তৈয়বের মুদির দোকানের সামনে রাস্তার উপর এক রোহিঙ্গা মোঃ সোহেল প্রকাশ শাহিন(১৯) কে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে তল্লাশী চালিয়ে তার পরিহিত প্যান্টের কোমড়ে ডান পাশে গোজানো দেশীয় তৈরী ১ টি বন্দুক (এল.জি) ও ১ টি সবুজ রংয়ের পুরাতন কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এই সংক্রান্তে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।