কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুর(৩০) কে সন্ত্রাসীরা জবাই করে হত্যার পরে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে৷ এবিষয়ে নিহতের স্ত্রী সামিরা বেগম (২১) বাদী হয়ে উখিয়া থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে ৷ ইতিমধ্যে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ৷
বুধবার (৫ মার্চ) বিকাল ৫টায় রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশন জামে মসজিদের মাঠে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে৷
হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পের এম ৩২ ব্লকের ৩/৪ এলাকার নুর হোসেনের পুত্র মোঃ মোজাম্মল (৩২), ইউসুফের পুত্র কামাল হোসেন, জাফরের পুত্র মোহাম্মদ সিদ্দিক(৪০) ও রশিদ আহমেদের পুত্র জুবায়ের(৩০)৷
ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, মাঝি হত্যার ঘটনায় বুধবার ১৩ জনকে আসামী করে মামলা করেছে নিহতের স্ত্রী৷ অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনে হেড মাঝি তারাহবির নামাজ শেষ বাড়ি যাওয়ার পথে মঙ্গলবার রাতে রাতের আঁধারে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়৷ এঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।