শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৬১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী হামলায় মোঃ শফিউল্লাহ নামের এক যুবক আহত হয়েছে৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৮ ব্লকে এ ঘটনা ঘটে৷ উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গ্রুপের হামলায় এক দোকানদার কে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয়রা বলছেন, শিবিরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। গত বুধবার ক্যাম্প ২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুর(৩০) কে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে৷ এবিষয়ে নিহতের স্ত্রী সামিরা বেগম (২১) বাদী হয়ে উখিয়া থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে ৷ ইতিমধ্যে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

উখিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে একটি মারামারির ঘটনা শুনেছি৷ তবে সেখানে এপিবিএন পুলিশ কাজ করছে। কোনো অভিযান পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি জানিয়েছেন, শরণার্থী শিবিরে একটি মারামারির ঘটনা ঘটে। এপিবিএনের টহল জোরদার করা হয়েছে। এছাড়া ক্যাম্পগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ