শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় দিনদুপুরে চলছে মাটিকাটার উৎস বনবিভাগের অভিযানে ট্রাক জব্দ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৪৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিটে বনবিভাগ অভিযান চালিয়ে দিনদুপুরে মাটিকাটার দায়ে ট্রাক জব্দ করা হয়েছে।

 

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিটে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন’র নেতৃত্বে সঙ্গীয় সহকর্মীসহ সিএনজি যোগে টহলকালে থাইংখালী চোরাখোলা খাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চোরাখোলা খাল পৌঁছে ১০০ গজ দূর রাস্তা হতে দেখা যায় কতিপয় শ্রমিক ডাম্পার ট্রাকে রিজার্ভ ফরেস্ট খাল থেকে বালু উত্তোলন করে লোড করছে। আমরা সিএনজি থেকে নেমে ট্রাকটির কাছে গেলে আমাদের দেখে ট্রাকটি আনলোড করা শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটি জব্দ করা হয়েছে। শ্রমিকসহ চালক ভয়ে পালিয়ে গেছে।

 

তিনি আরও বলেন প্রকৃত আসামী খুঁজে বের করে বন আইন,১৯২৭ (যাহা ২০০০ সালে সংশোধিত) অনুযায়ী পিওআর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ