শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে উখিয়ায় ছাত্র জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক / ১৩৮ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড এবং এর বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবীতে কক্সবাজারের উখিয়ায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং ছাত্র অধিকার পরিষদ৷

রোববার (৯ মার্চ) বিকালে উপজেলার কোটবাজার স্টেশনে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়৷

বিক্ষোভে অংশকারীদের হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায় ‘আমার সোনার বাংলায়-ধর্ষকের ঠাঁই না’ ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক’, ‘আশ্বাস নয়-আইনের বাস্তবায়ন চাই’, মাগুরায় ধর্ষণে অভিযুক্ত নরপশুদের বিচার চাই’ ইত্যাদি৷

মানববন্ধন ও অবরোধে অংশগ্রহণ করা বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ বেড়েই চলেছে। গত কয়েকদিন আগে মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে। অন্যতায় বৃহত্তর আন্দোলন করা হবে৷

এসময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারেক হাসান, সিনিয়র সহ-সভাপতি আল ফারুকি, সাধারণ সম্পাদক শাহ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল। পাঁচ ইউনিয়নের ছাত্রনেতা ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সহ প্রমুখ৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ