সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গাদের মামলা তদন্তের বিষয়ে’ উখিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত প্রসিকিউটরের প্রতিনিধি দল
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৬৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মামলা তদন্তের বিষয়ে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত প্রসিকিউটরের কার্যালয়ের ৩ সদস্য প্রতিনিধি দল৷

রোববার (৯ মার্চ) সকালে ক্যাম্প-১৬ এর এ/৩ ব্লকে ১৫ থেকে ২০ জন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন৷

আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কোঅপারেশন এডভাইজা চ্যান্টাল ড্যানিয়েলস, স্যান্ড্রিন রিজি ও আনা থিয়েসিং।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস সূত্রে জানাজায়, রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ সদস্য প্রতিনিধি দল ক্যাম্প-১৬ এর এ/৩ ব্লকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন৷ ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো অপরাধের জন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা মামলাটি তদন্তে এসেছে৷ এসময় তাঁরা সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন৷ পরে ক্যাম্প ১ ইষ্ট এফ/৪ ব্লকেও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মামলার বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয়৷

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনী সদস্য, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গারা৷ তাঁরা পরিদর্শন শেষে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ