শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় রাতের আঁধারে পাচার কালে গাছভর্তি ড্রাম ট্রাক জব্দ করলো বনবিভাগ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৬৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার থাইংখালী বিটে বনবিভাগ অভিযান চালিয়ে রাতের আঁধারে পাচারকালে গাছভর্তি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিটে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে সঙ্গীয় সহকর্মীসহ অভিযান চালিয়ে বটতলী- মোছারখোলা সড়কে বটতলী ব্রীজ হতে সংরক্ষিত বনভূমির মোছারখোলা ২০১৯-২০ আর্থিক সনের সুফল প্রকল্পের বিভিন্ন প্রজাতির সল্প মেয়াদি সৃজিত বাগানের অবৈধভাবে কর্তনকৃত গাছসহ গাড়ি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে যায়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) মো. শাহিনুর ইসলাম শাহিন, বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে থাইংখালী মোছারখোলা এলাকায় কতিপয় গাছ ভর্তি একটি ড্রাম ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটি জব্দ করা হয়েছে। শ্রমিকসহ চালক ভয়ে পালিয়ে গেছে। তিনি বলেন, রিজাভ বাগানের চাতিয়ান,জাম ও আকাশমনি সহ প্রায় ৮০ ঘনফুট গাছ ভর্তি একটি ড্রাম-ট্রাক (গাড়ি নং-চট্র মেট্রো-ড-১১-০৩৮৭) জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন প্রকৃত আসামী খুঁজে বের করে বন আইন,১৯২৭ (যাহা ২০০০ সালে সংশোধিত) অনুযায়ী পিওআর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ