কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগা অবস্থা ওয়াশরুম থেকে লাশ উদ্ধার করা হয়েছে৷
মঙ্গলবার (১১ মার্চ) সকালে রোহিঙ্গা ক্যাম্প-১ ইষ্টের জি-১৬ ব্লকে এ ঘটনা ঘটে৷
নিহত রোহিঙ্গা ইয়াসমিন(১২) ক্যাম্প-১ ইষ্টের জি-১৬ ব্লকের মোঃ সলিমের মেয়ে৷
নিহতের পিতা সলিম জানান, সকালে মায়ের সাথে ছোট একটি ইস্যু নিয়ে ঝগড়া করে রাগ করেন৷ পরে গোপনে বাড়ির ওয়াশরুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ আমি ওয়াশরুমে গেলে তাঁকে ঝুলানো অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে৷
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি৷