সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে আরাকান আর্মির ইউনিফর্ম সহ ৩ বাংলাদেশী গ্রেফতার করেছে র‍্যাব-১৫
নুরুল ইসলাম বিজয় / ২১০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন বাংলাদেশী আসামিকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম সহ গ্রেফতার করেছে র‌্যাব -১৫। এসময় নগদ ৩৫০০০ টাকা ও ০৪ টি মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল হতে নুর মোহাম্মদ (৫০) নামের এক জন পালিয়ে যায়।

কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেন।

গত রবিবার (২৩ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব -১৫। গ্রেফতারকৃতরা হলেন,শফিকা আক্তার (৩৭), স্বামী-নুর মোহাম্মদ, পিতা-নাজির হোসেন, মাতা-পুতিলা বেগম, স্থায়ী সাং-বটতলী পূর্ব ফারির বিল, ৯ নং ওয়ার্ড,পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-ভারুয়াখালী চৌচলামুরা, পূর্বাংশ, ভারুয়াখালী ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার। ২) মিনুয়ারা আক্তার (৩৩), পিতা- মৃত-রুস্তম আলী, মাতা-মৃত নুর খাতুন, সাং- ঘোনারপাড়া, পালংখালী, ০৭ নং ওয়ার্ড (রুস্তমের বাড়ী), পালংখালী ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। ৩) ইকবাল হাসান (১৪), পিতা-দিল মোহাম্মদ, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-বটতলী পূর্ব ফারির বিল, ৯ নং ওয়ার্ড, পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

র‍্যাব সুত্রে জানা যায়, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, পলাতক নুর মোহাম্মদ এর নেতৃত্বে তারা এই ইউনিফর্ম গুলি তৈরি করে এবং বিভিন্ন অন্তরঘাতমূলক সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ