শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে ২০ হাজার ইয়াবা উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৬০ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাচারকারী ফেলে যাওয়া পরিত্যক্ত ২০ হাজার পিস মায়ানমারের ইয়াবা আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।

শনিবার (৫ এপ্রিল) পৌনে ৮টার দিকে উপজেলার পালংখালীর আঞ্জুমানপাড়া এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়৷

৬৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তে অভিযান চালালে চোরা কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে তল্লাশি করে ২০ হাজার পিস মিয়ানমারের ইয়াবা উদ্ধার করা হয়৷

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তে উপজেলার পালংখালীর আঞ্জুমানপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে৷ এবিষয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হবে৷ মাদক চোরাকারবারিদের ধরতে অভিযান চলমান আছে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ