শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩ ও আহত ৩
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৫৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সীমানার বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জায়ামাত নেতাসহ ৩ জন নিহত হয়েছেন।

রোববার (৬ মার্চ) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতরা হলেন, কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

কুতুপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সীমানায় নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপাকুপিতে উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ হাসপাতালে ২ এবং উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, সকালে সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন৷ এখন পর্যন্ত দেশীয় অস্ত্র ও বেশকয়েকজন কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷

নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ