সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার জরিমানা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৩২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের অভিযানে অনুমোদিত কাগজপত্র ও দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দিয়েছেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাজায়, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪১ ধারায় কুতুপালং জনি ফ্রুড এন্টারপ্রাইজ লিটন ধর ৫০০০০ টাকা, হাকিম বেকারী সাইফুল ইসলাম ২০০০০ টাকা ও উখিয়া সদর সুমন কান্তি দাস ৫০০০০ টাকা সহ মোট ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে সাথে অন্য ব্যবসায়ীকে সচেতন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ উখিয়া ও কুতুপালং বাজারে অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ