রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় স্মার্টফোন নিয়ে ফেলায় মায়ের সাথে অভিমান করে দশম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক / ১৩৪ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় স্মার্টফোনের জন্য গাছের বাগানে গলায় ফাঁস লাগিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যা করেছে৷

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ৷ একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ আজিজ (১৬)৷

স্থানীয়রা জানান, আসরের নামাজ পরে গাছের বাগানে দেখা যাচ্ছিলো এক কিশোরীর লাশ৷ পুলিশকে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন৷ এরআগে সকালে পরিবারের সঙ্গে ঝগড়া হয়েছিল৷ পড়ালেখায় মনযোগী হওয়ার জন্য মূলত তার মা স্মার্টফোন নিয়ে ফেললে রাগ করে আত্মহত্যা করেছে৷ তিনি রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী৷

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহা জাহান জানান, এই এলাকার মেধাবী শিক্ষার্থী হঠাৎ শুনেছি আত্মহত্যা করেছে৷ শুনেছি পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য সকালে স্মার্টফোন নিয়ে ফেলে পরিবার৷ সেটির রাগে গাছের বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে৷ তদন্ত করলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে৷

ঘটনাস্থল থেকে সংবাকর্মী আসেকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পরিবারের সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া করে গাছের বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে৷ এটি কি হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত নয়৷ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ