মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মাছের ককসিটে লোকানো ৪৪ হাজার ইয়াবা সহ পাচারকারী আটক করলো ৬৪ বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক পাচারকারীসহ ৪৪ হাজার পিস মায়ানমারের ইয়াবা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪-বিজিবি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকায় আসামীসহ এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) হোয়াইক্যং বিওপির চেকপোষ্ট এলাকায় বিশেষ টহলদল তল্লাশী চালিয়ে টেকনাফ হতে ঢাকাগামী ইউরো কোচ নামক একটি বাস থামিয়ে বাসের ভিতরে থাকা যাত্রিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কালে ১২টি মাছের ককসিটের বক্সের সাথের যাত্রির বেলাল (২৯), টেকনাফের মিলবোনিয়া পাড়া এলাকার আব্দুল শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পরবর্তীতে যাত্রীর সম্মুখে মাছের ককসিটগুলো খুলে মাছের ও বরফের ফাঁকে ফাঁকে লুকিয়ে রাখা বায়োরোধী ০৫টি প্যাকেটের খুলে তার মধ্য হতে ৪৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও বলেন পরবর্তীতে বাসটিতে আরো বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ