কক্সবাজারে শুভ উদ্বোধন হলো myGov প্লাটফর্ম’ মিলবে ৩০ ধরণের নাগরিক সেবা।
কক্সবাজারে শুভ উদ্বোধন হলো myGov প্লাটফর্ম। যে প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসে লাইসেন্স, নিবন্ধন, অনাপত্তি, প্রত্যয়ন, শিক্ষা সংক্রান্ত নাগরিকসেবাসহ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এর প্রায় ৩০ ধরনের নাগরিক সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন।
রবিবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না।
কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ জিয়াউদ্দীন।
এসময় কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন, কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান, এডিসি নিজাম উদ্দীন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।