শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কুতুপালং ক্যাম্পে বোনকে ইভিটজিং করায় ছুরিকাঘাতে নিহত ১ ও আহত ২
নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মোঃ নুর হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনা আরও ২ জন ছুরিকাঘাত হয়৷

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ক্যাম্প সি ব্লকে এ ঘটনা ঘটে৷

নিহত মোঃ নুর হোসেন প্রকাশ সাইফুল(২৩) একই ক্যাম্পের মোঃ হোছনের পুত্র৷ আহতরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সোনা মিয়ার পুত্র মোঃ জোবায়ের(১৭) ও মোঃ আলমের পুত্র মোঃ রফিক(১৬)।

জানা যায়, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প সি ব্লকের ফুটবল খেলার মাঠের পাশের এলাকায় এক মহিলা কে ইভিটজিং করার অভিযোগে এলোপাতাড়ি ভাবে ৩ জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করালে এক জনকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়৷

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, সন্ধ্যায় ছুরিকাঘাতের খবর শুনে ঘটনা স্থলে কাউকে পাওয়া যায়নি৷ পরে স্থানীয় হাসপাতালে ছুরিকাঘাতে একজনের নিহত হয়েছে বলে নিশ্চিত করে। এ ঘটনায় আরও দুজন আহত হয়৷

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান ওসি৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ