শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে’ উখিয়ায় নানান আয়োজনে শুভ নববর্ষ উদযাপন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৬৯ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে’ “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।”শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শোভাযাত্রার শুভ সুচনা করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান চৌধুরীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

বাঙালির জীবনের নতুন একটা বছরের প্রথম দিন। বাংলা নববর্ষকে ঘিরে প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে সবাই। অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘নব আনন্দে জাগো আজি রবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে’ স্লোগানে যেখানে অংশ নেয় আবাল-বৃদ্ধা-বনিতা সবাই। এভাবেই নানান আয়োজনে উদযাপন হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। পুরোনো দিনের জরাজীর্ণতাকে মুছে ফেলে নতুন দিনের গান গেয়েছেন সবাই। আনন্দ শোভাযাত্রায় পৃথিবীতে শান্তির প্রত্যাশা করা হয়েছে। আর নানান আয়োজনের মধ্যদিয়ে পুরাতন বছরের সকল গ্লানি মুছে বাংলা নববর্ষকে বরণ করতে উখিয়ার সব বয়সের মানুষ উৎসবে মেতে উঠে।

বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুনীদের পরনে শোভা পায় লাল-সাদা, সবুজ-লাল পাড়ের শাড়ি। এছাড়া তরুণসহ বিভিন্ন বয়সীদের পরনে লাল-সাদা, বিভিন্ন রংয়ের পাঞ্জাবি ।

সকাল সাড়ে ৮টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান চৌধুরী।

উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন উর রশীদ নূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আলম সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা বৃন্দ, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিগণ সহ ছাত্র ছাত্রীবৃন্দ, সাধারণ জনগণ, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ