রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ঘুষ আদায়ের প্রমাণ পেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক / ১৪৮ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, ঘুষ ও জনহয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালায়। অভিযানকালে গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে টিম। এনফোর্সমেন্ট টিম দলিল প্রতি সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পাওয়া পায়। এছাড়া নানা হয়রানির প্রমাণ মিলে।

বিষয়টি নিশ্চিত করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলসান আনোয়ার।

তিনি জানান, অভিযান চলাকালীন ছদ্মবেশে দলিলের খরচ, পদ্ধতি ও খরচ সম্পর্কে তথ্য নেয়া হয়। উপস্থিত সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রহীতাদের হয়রানি এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়।

এ সময়ে টিম সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দলিল লেখক ও সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ