কক্সবাজারের উখিয়ায় আগামীকাল শনিবার যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এতথ্য নিশ্চিত করে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস।
আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) উখিয়া ৩৩ কেভি মেইন লাইন সংলগ্ন গাছের ডালপালা কর্তন এবং লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য- সকাল ৮:৩০ টা হতে বিকাল ৪:৩০ টা পর্যন্ত উখিয়া উপজেলার রাজাপালং, উপজেলা কমপ্লেক্স, উখিয়া থানা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, ৮ ও ১৪ এপিবিএন, উখিয়া বাজার, ফলিয়াপাড়া, মালভিটা পাড়া, হাজিরপাড়া, ছয়তারা, কাশিয়ার বিল, ডেলপাড়া, টাইপালং, আদালত পাড়া, জামতলি, জাদিমোরা, বটতলী, খয়রাতিপাড়া, দরগার বিল, দুছরি,
এছাড়াও কুতুপালং বাজার, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা, হাজীপাড়া, কোটবাজার, মনি মার্কেট, তেলিপাড়া, হরিণমারা, তুতুর বিল, সাদরি কাটা, ঝাউতলা, চৌধুরী পাড়া, হিজুলিয়া স্টেশন, ধুরুম খালি, রত্না পালং এলাকা সমূহ, চাক বৈঠা, কামারিয়া বিল, ভালুকিয়া, গয়াল মারা, ক্লাসপাড়া, মৌলভী পাড়া, কুমির প্রোজেক্ট, উত্তর এবং দক্ষিণ পুকুরিয়া, রুহুল্লাহডেবা সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার (ডিজিএম) কায়জার নুর বলেন, সকাল ৮:৩০ টা হতে বিকাল ৪:৩০ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে যে কোন সময় লাইন চালু হতে পারে।