মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় স্টেশন মসজিদে ধর্ম উপদেষ্টা” শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের ভূমিকা তুলে ধরেন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ৭৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ায় অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের আলোকে জীবনযাপন ও মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

শুক্রবার (১৮ এপ্রিল) উখিয়া স্টেশন জামে মসজিদে জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, মসজিদ শুধু নামাজের স্থান নয়, এটি হতে পারে নৈতিক ও সামাজিক শিক্ষার কেন্দ্র।

এসময় উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আরিফ হোসাইন, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, উখিয়া উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লী উপস্থিত ছিলেন।

অপরদিকে, দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং এ বৌদ্ধ সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ