শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার মরিচ্যা বাজারে অপহৃত রোহিঙ্গা যুবক ৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ 
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৩৫ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ৮ এপিবিএন ও উখিয়া থানার যৌথ অভিযানে অপহৃত এক রোহিঙ্গা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়া গ্রাম এলাকায় অভিযান চালায় ৮ এপিবিএন ও থানা পুলিশ।

অপহৃত রোহিঙ্গা হলেন, উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১৩ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ আমিন (২০)।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল কক্সবাজার থেকে ক্যাম্পে আসার পথে মরিচ্যা বাজার থেকে অপহরণকারীরা তাকে নিয়ে যায়। এবং পরিবারের কাছে ১০ লক্ষ্য টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দেওয়ায় অপহরণকারী তাকে শারীরিকভাবে নির্যাতন করে বলেও জানায়।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন জানান, মরিচ্যা বাজার থেকে অপহত রোহিঙ্গা আমিনকে উদ্ধারের জন্য প্রযুক্তির সহায়তায় এপিবিএন পুলিশ সহ যৌথ অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার করতে সক্ষম হয়। উখিয়া থানা পুলিশ অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ