সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি ড. খলিলুর রহমান
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১৪৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১ ওয়েষ্টের মারকাজ মসজিদ ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সঙ্গে ছিলেন শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন,

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্রে জানাজায়, শুক্রবার দুপুরে মারকাজ মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং ক‍্যাম্প ইনচার্জের সাথে মতবিনিময় করেন এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এছাড়াও তিনি ক্যাম্প-৪ এক্স. সিআইসি অফিস পরিদর্শন করেন। এবং ৯ নং ক্যাম্পের ফ্রেন্ডশিপ হসপিটাল পরিদর্শন করেন। পরে বিকাল ৪ টায় কক্সবাজার উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্যাম্পে দায়িত্বরত সিআইসি প্রতিনিধি, সেনাবাহিনী সদস্য, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি ও সাধারণ রোহিঙ্গারা৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ