শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
গোসল করতে পুকুরে নেমে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু! 
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার / ১২৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকের তাদের মৃত্যু হয়৷

নিহত শিশুরা হলেন, ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকের আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০) ও একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মোঃ রাশেদ (৭)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ কাওসার সিকদার।

তিনি বলেন, ডুবে যাওয়া শিশুদের আশেপাশের রোহিঙ্গারা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করলে ১ জন শিশু তাৎক্ষণিক মারা যায় এবং অপর ১ জনকে উদ্ধার করে ক্যাম্পস্থ টিডিএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ