কক্সবাজারের উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উখিয়া ও কোর্টবাজার স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, মৎস্য ও পশু খাদ্য আইন পরিপন্থী কাজে লিপ্ত থাকার দায়ে ৪টি মামলায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অভিযানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন প্রমুখ।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে রবিবার উখিয়া ও কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে মৎস্য ও পশু খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫টি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।