সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক দুই
নুরুল ইসলাম বিজয় / ১৬৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
default

কক্সবাজারের টেকনাফ থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক করা হয়।

আটক আসামীরা হলেন, বাবুল হোসেন (২৫) লেদা ২৪নং ক্যাম্পের সি/২২ ব্লকের মৃত নুরুল ইসলামের ছেলে। অপরজন হলেন নুরুল ইসলাম (২৮) শালবাগান ২৬নং ক্যাম্পের ডি/৪ ব্লকের মৃত আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত, টানা সাড়ে তিন ঘন্টা টেকনাফ ১৬ এপিবিএনের আওতাধীন ৭টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে ১৬ এপিবিএন, র‍্যাব-১৫, জেলা পুলিশ ও আনসার বাহিনীর অফিসার-ফোর্স অংশগ্রহণে এঅভিযান পরিচালনা করা হয়।

এপিবিএন সুত্রে জানাযায়, যৌথ অভিযান কালে লেদা ক্যাম্পের রোহিঙ্গা বাবুল হোসেন (২৫) তার শয়ন কক্ষের আলমারির ড্রয়ার থেকে ৬০গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এবং শালবাগান ক্যাম্পের নুরুল ইসলাম (২৮) তার লুঙ্গির বাম কোচর হতে ১২পিস ইয়াবা সহ আটক করে। অবৈধ মাদকদ্রব্য উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে।

১৬ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে- অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত গ্রুপের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে আজকে ৭টি ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য সহ ২জন আটক করা হয়েছে। আটককৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ