রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বনভূমি দখলমুক্ত করতে বন বিভাগের অভিযান, ৩ একর জায়গা পুনরুদ্ধার
নুরুল ইসলাম বিজয় / ১৫৩ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া রেঞ্জের সংরক্ষিত ও রক্ষিত বনভূমিতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। সম্প্রতি উখিয়া সদর বিটের শীলের ছড়া ও আমগাছতলা এলাকায় প্রায় ৩ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাঁশের ডিপো স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল একটি গোষ্ঠী। সংরক্ষিত বনভূমির জায়গা দখল করে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ পর্যায়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে, এসব অবৈধ স্থাপনার মালিকদের যথাযথ কাগজপত্র প্রদর্শনের জন্য নোটিশ প্রদান করা হয়। নির্ধারিত সময় অতিবাহিত হলেও কেউ বৈধ কাগজপত্র উপস্থাপন না করায়, বন বিভাগ মাইকিংয়ের মাধ্যমে সর্তকতা প্রচার চালায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়।

উখিয়া বন বিভাগের কর্মকর্তারা জানান, সামাজিক বনায়নের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা।

বন বিভাগের এ ধরনের উদ্যোগে স্থানীয় পরিবেশবাদী মহল ও সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ