রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে সার ও তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন
নুরুল ইসলাম বিজয় / ১৭৯ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের সীমান্তবর্তী উখিয়ায় অভিযান চালিয়ে মিয়ানমারে পণ্য পাচারের পূর্বে ইউরিয়া সার ও সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন৷

বুধবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার কুতুপালং বাজার থেকে এসব পণ্য জব্দ করা হয়৷

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ২০৫ বস্তা ইউরিয়া সার, ১লিটার তেল ২০০ বোতল ও ৫লিটার তেল ১০৪ বোতল। এসব মালামাল রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্ব পাড়া এলাকার মোঃ রশিদের পুত্র সাদ্দাম হোসেন (২৮) এর বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন৷

জানা গেছে, বিগত সরকার আমল থেকে সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট বিভিন্নভাবে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার করলেও অদৃশ্য কারণে প্রশাসের ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে মূলহোতা৷

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুতুপালং এলাকায় বিপুল পরিমাণ দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ইউরিয়া সার ও তেল জব্দ করা হয়। এসময় পণ্য পাচারকারী সাদ্দাম হোসেনের বলে জানাযায়। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিও পালিয়ে যায়৷

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে সরকারি নিয়মে নিলাম দেওয়া হবে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ