ক্সবাজারের উখিয়া শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পে দেড় হাজার ইয়াবা সহ এক রোহিঙ্গা যুবক আটক করেছে এপিবিএন পুলিশের সদস্যরা।
আটক আসামী হলেন, মোঃ শরীফ (৩০) ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ৯ ব্লকের আমির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের ময়নার ঘোনা পুলিশ ক্যাম্পের অভিযানিক দল ১১নং রোহিঙ্গা ক্যাম্পের সি ১০ ব্লকের পাকা রাস্তার উপর মোঃ শরীফ(৩০) নামের এক রোহিঙ্গাকে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা সহ আটক করে।
পুলিশ জানায়, আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবা সহ একজনকে আটক করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক জিজ্ঞেসবাদ শেষে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।