শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় সড়কের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১৩ হাজার জরিমানা
নুরুল ইসলাম বিজয় / ৯৮ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সড়কের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার মরিচ্যা বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন৷

জানা গেছে, উপজেলার মরিচ্যা বাজারে কক্সবাজার-টেকনাফ সড়কের দুপাশে অবৈধ ফুটফাট ও সড়কে যানজট নিরসনে অভিযান চালিয়ে সৈয়দ উল্লাহকে ১ হাজার, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাবুল বড়ুয়াকে ৩ হাজার, মিল্টন বড়ুয়াকে ৩ হাজার, লিটন বড়ুয়াকে ৫ হাজার ও নুরুল আলম কে ১ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, অবৈধ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন এবং মূল্য তালিকা না থাকায় অভিযান চালানো হয়েছে৷ মঙ্গলবার মরিচ্যা বাজারে অভিযান পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়৷ অসাধু ব্যবসায়ী ও অবৈধ দখলদারের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ