শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক / ১১৬ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দক উপজেলা শাখা ও উপজেলা জীপ, মাইক্রো, বাস মিনি বাস, শ্রনিক সমবায় সমিতি এবং উপজেলা রাজমিস্ত্রী নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি৷

উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী৷ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ শাহ জাহান ও উপজেলা জামায়াতের নায়েবি আমীর মওলানা নুরুল হক।

উপজেলা শ্রমিক দলের আয়োজন র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী ও সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবি মানুষের অবদান ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক-মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ