রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা, নারী-শিশুসহ ৩৫ জন পতেঙ্গায় র‍্যাবের হাতে আটক
নিউজ ডেক্স / ১১৬ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগর তীর থেকে নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা’কে আটক করেছে র‌্যাব। তারা নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে পতেঙ্গায় আসেন।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানায়, আটক ৩৫ জনের মধ্যে ১৯ জন শিশু। তারা সবাই নোয়াখালীর ভাসানচরে সরকারি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গত (শুক্রবার) রাতে অবৈধভাবে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অবস্থান নেয়। আটকের পর তাদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

পালিয়ে আসা এক রোহিঙ্গা পুরুষ সাংবাদিকদের জানান, মাথাপিছু দুই হাজার টাকা করে নিয়ে ভাসানচরের স্থানীয় দুই দালাল তাদের ক্যাম্প থেকে বের করে। রাত ১টায় তাদের নৌকায় তুলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে পতেঙ্গায় পৌঁছানোর পর তাদের সেখানে রেখে দুই দালাল চলে যায়। তাদের চট্টগ্রাম থেকে সড়কপথে উখিয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দালালেরা সটকে পড়েন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ