শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রাম র‍্যাব-৭ এর সিনিয়র এএসপি পলাশ সাহা এর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক / ১৬৬ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এ.আর.এম. মোজাফফর হোসেন, বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ০৭ মে ২০২৫ ইং তারিখে সকাল ১০৩০ ঘটিকায় র‍্যাব-৭ চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে তিনি অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। তার কিছুকাল পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়।

র‍্যাব জানায়, সেই সময় তার নিজ ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ