শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
২০টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো এপিবিএন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের টেকনাফ ১৬ এপিবিএনের ইন্টেলিজেন্স টিমের সহায়তায় বিভিন্ন থানা এলাকা হতে জিডি মূলে বিভিন্ন মডেলের মোট ২০ টি হারানো মোবাইল স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

রবিবার (১১ মে) সকালে টেকনাফ ১৬ এপিবিএনের কার্যালয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিক এবং তাদের আত্মীয়স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় ১৬ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শৈলেন চাকমা সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

১৬ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ১৬ ব্যাটালিয়নের “সাইবার টিম” তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ২০ টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। “মোবাইলের মালিক হারানো মোবাইল ফেরত পেয়ে ১৬ এপিবিএন অধিনায়ক সহ বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ