কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩ জন বোনসহ ২,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, ইসমোতারা (২৭), সাইফুল ইসলামের স্ত্রী এবং বোন সকিদা (২৪) ও সামিহা (১৮) সবাই টেকনাফ ৫ নং ওয়ার্ডের নতুন বল্লমাপাড়ার নুর হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
সোমবার (১২ মে) পৌনে ১২টায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনায় ৬৪ বিজিবির অধীনস্থ ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে টহল কার্যক্রম পরিচালনাকালীন মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সৈকত বাস তল্লাশীকালে গোপন তথ্যের ভিত্তিতে ইসমোতারা (২৭), সামিহা (১৮), ও সকিদা (২৪)সহ আপন ৩বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক দ্রব্য বহনের কথা অস্বীকার করলে বিজিবি তাদেরকে নাফ সীমান্ত প্যাথলজিতে নিয়ে এক্সরে করা হয়।
বিজিবি সুত্রে জানাযায়, তাদেরকে এক্সরে রিপোর্ট দেখিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে, একজন রোহিঙ্গিা মহিলা রহিমা তাদেরকে ১৫ হাজার টাকার বিনিময়ে ১০ পোটলা ইয়াবা দিয়ে কক্সবাজার পৌছে দেয়ার জন্য বলে। পরে তাদের ব্যাটালিয়ন সদরে নিয়ে বাথরুমে গিয়ে (পায়ু পথ) দিয়ে ১০টি পোটলা কালো ট্যাপ দ্বারা প্যাচানো বের করে দেয় যা গননা করে ২,৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আটককৃত আসামীরা আপন বোন এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে ইয়াবা গুলো টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এবিষয়ে ইয়াবাসহ আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হবে।